সবুজ প্রান্ত
১৬ অক্টোবর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে এবার ফলাফলের শীর্ষে তোয়াকুল কলেজ

গোয়াইনঘাট প্রতিনিধি:

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজ আবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শীর্ষস্থান অর্জন করেছে।

উপজেলার সব কলেজের মধ্যে এবারও সেরা ফলাফল করেছে তোয়াকুল কলেজ। এইচএসসি পরীক্ষায় কলেজটির ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬ দশমিক ২৫ শতাংশ। সামগ্রিকভাবে এবারের ফলাফল বিপর্যয়ের মধ্যেও তোয়াকুল কলেজের এই সাফল্য শিক্ষাঙ্গনে প্রশংসিত হয়েছে।

জানা যায়, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত চারবার উপজেলায় সেরা ফলাফল অর্জনের গৌরব অর্জন করেছে তোয়াকুল কলেজ। ধারাবাহিক এ সাফল্যে কলেজটি গোয়াইনঘাটে শিক্ষার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে।

তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার বলেন, “এই ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, কলেজ পরিচালনা কমিটির সহযোগিতা, অভিভাবকদের উৎসাহ এবং এলাকাবাসীর সার্বিক সহায়তা এ অর্জনকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।