সবুজ প্রান্ত
১৫ নভেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবী করীম (স)-এর আদর্শ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য — মাও. আহমদ হাসান চৌধুরী ফুলতলী

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, মুসলমানের জীবনে দুনিয়ার চাকচিক্যের কোনো মূল্য নেই; প্রকৃত সফলতা হলো নবী করীম সা.-এর আদর্শকে আঁকড়ে ধরা। তিনি বলেন, “সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু দ্বীনের পথ কখনো বদলায় না। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মানকে উচ্চ করে দেন। তাই তালামীযে ইসলামিয়ার কর্মীদের নম্রতা, শালীনতা ও সংযমই হতে হবে পরিচয়।”

শনিবার (১৫ নভেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী আরও বলেন, “ইসলামের নামে যদি কেউ বিভ্রান্তি ছড়ায় বা রাসূল সা.-এর শানে বেয়াদবি করে, তালামীযে ইসলামিয়ার কর্মীরা অবশ্যই তা রুখে দেবে। তবে জবাব হবে শালীন, যুক্তিপূর্ণ ও সংযত ভাষায়—কারণ আমাদের আদর্শ শাহজালাল (রহ.) সহ আউলিয়ায়ে কিরামের আদর্শ।”

ঢাকাস্থ দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.খ.ম. আবু বকর সিদ্দীক বলেন, “আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর আদর্শ লালন করেই আমাদের এগোতে হবে। পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার মাধ্যমে দাঈ, মুহাদ্দিস, মুফাসসির ও উচ্চশিক্ষিত দক্ষ কর্মী গড়ে তোলাই হবে আগামী দিনের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “স্লোগান শক্তি দেয়, কিন্তু সংগঠন টিকে থাকে যোগ্যতা ও ভদ্রতার ওপর।”

সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ছায়িদ মুহাম্মদ আশিকের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন— কবি কালাম আজাদ, শাবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, মাওলানা মো. কুতবুল আলম, মাওলানা নজমুল হুদা খান, মাওলানা আতাউর রহমান, মাওলানা নজির আহমদ হেলাল, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া সিলেট মহানগর, সিলেট পশ্চিম জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, গোলাপগঞ্জসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল এহসান জাবির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।