সবুজ প্রান্ত
২২ নভেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনগরে জলমহাল ইজারাদারের বাঁধে ১২০ একর জমি পানিবন্দি

বোরো আবাদ নিয়ে চরম বিপাকে কৃষকরা

রাজনগর প্রতিনিধি 


রাজনগরের কাউয়াদীঘি হাওরে জলমহাল ইজারাদারদের নির্মিত মাটির বাঁধের কারণে ব্যক্তিমালিকানাধীন প্রায় ১২০ একর জমি পানিবন্দি হয়ে পড়েছে। হাইকোর্টের সীমানা নির্ধারণ সংক্রান্ত নির্দেশনা উপেক্ষা করে ব্যক্তিমালিকানাধীন জমিকে জলমহালের সঙ্গে একীভূত দেখিয়ে বাঁধ নির্মাণ করায় বোরো মৌসুমে আবাদ নিয়ে বড় ধরনের সংকট দেখা দিয়েছে।

শনিবার বিকেলে রাজনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দক্ষিণ খারপাড়া গ্রামের জমির মালিক ফজলুল হক নীরু জানান, শালকাটুয়া জলমহালের পাশের এসএস ও আরএস খতিয়ানের ১২০ একরের মালিকানা জমি বহু বছর ধরে ইজারাদারপক্ষ জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। ২০১৪ সালে জেলা প্রশাসকের কাছে অভিযোগ এবং ২০১৬ ও ২০১৮ সালে হাইকোর্টের নির্দেশনার পরও সীমানা নির্ধারণ বাস্তবায়ন হয়নি। ফলে জমির মালিকরা প্রতি মৌসুমেই ক্ষতির মুখে পড়ছেন।

তিনি অভিযোগ করেন, জলমহালের ইজারাদার ‘সোনালী স্বপ্ন মৎস্যজীবী সমবায় সমিতি’ ভাটির দিকের সরকারি জায়গায় বাঁধ না দিয়ে মালিকানাধীন ফসলি জমিতেই বাঁধ তুলছে। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জমিগুলোতে আবাদ অসম্ভব হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি মালিকরা জমি পরিদর্শনে গেলে পাঁচগাঁও ইউনিয়নের খালদার গ্রামের লিটন মিয়া তাদের বাধা দেন এবং বাকবিতণ্ডার ঘটনা ঘটে। মালিকদের অভিযোগ—জলমহালের সাব–লিজও নীতিমালা পরিপন্থীভাবে দেওয়া হয়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত।

এ বিষয়ে লিটন মিয়ার মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা তুজ জাহরা বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১০

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১১

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১২

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৩

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৫

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৬

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৭

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৮

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৯

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।