সবুজ প্রান্ত
১৮ নভেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২২ বছর পর ভারতের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

২২ বছরের অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে ১–০ গোলের জয়ে নতুন ইতিহাস গড়ল লাল সবুজরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পেয়ে নিয়েছিল যে এগিয়ে যাওয়ার সাহস, সেটিই ধরে রাখে দল।

‎ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের গতি আর সঠিক সময়ে বাড়ানো বল থেকে মোরসালিন গোল করেন। ভারতের রক্ষণ তখনো ঠিকমতো ছন্দে উঠতে পারেনি। গোল হজমের পর ভারত চেষ্টা বাড়ালেও সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। মাঝমাঠে হামজা চৌধুরী নীরব যোদ্ধার মতো কাজ করছিলেন। তাঁর একটি দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
‎প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১–০ গোলে এগিয়ে ছিল। ভারতের চাপ মাঝে মাঝেই বাড়লেও আক্রমণে প্রয়োজনীয় ধার ছিল না। দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণে কিছুটা সক্রিয় হয়। দুবার গোলের কাছাকাছি গেলেও সমতা ফেরাতে ব্যর্থ হয়। বাংলাদেশ কোচ মোরসালিন ও জায়ানকে তুলে শাহরিয়ান ইমন এবং তাজ উদ্দিনকে নামালে মাঝমাঠে স্বস্তি ফিরে আসে।
‎৭৮ মিনিটে তপু বর্মণের শট ভারতের গোলরক্ষক ঠেকিয়ে দেন। শেষ দিকে ভারত মরিয়া চেষ্টা চালালেও গোলের মুখ দেখতে পারেনি। বাংলাদেশ শেষ পর্যন্ত লিড ধরে রেখে ম্যাচ জেতে। প্রতিপক্ষের তাড়াহুড়ো, ভুল পাস আর অগোছালো আক্রমণ দেখে মনে হচ্ছিল চাপটা এবার অন্য প্রান্তেই বেশি।
‎শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১–০ এর স্কোরলাইনে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।এ যেন ২০০৩ সালের পর ভারতকে মাঠে ছোট্ট ফুটবল স্মরণশিক্ষা দেওয়ার মুহূর্ত সুযোগ নষ্ট করলে কী হয়, আর সুযোগ পেলে বাংলাদেশ কীভাবে কাজে লাগায়—মোরসালিনরা তা পরিষ্কার বুঝিয়ে দিল।
উবেদুল্লাহ তালুকদার / সবুজ প্রান্ত ডটকম  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১০

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১১

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১২

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৩

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৫

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৬

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৭

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৮

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৯

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।