মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মিজানের মুক্তির দাবিতে কানাইঘাটে শ্রমিকদের মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি


মিজানের মুক্তির দাবিতে কানাইঘাটে শ্রমিকদের মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

সিলেটের কানাইঘাটে মোটরসাইকেল চালক মিজান উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শ্রমিকেরা। মিজান উদ্দিনকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদ গেটের সামনে এ কর্মসূচির আয়োজন করে কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি. নং সিলেট-৯২)।

সংগঠনের সভাপতি হাবিব আহমেদের সভাপতিত্বে এবং সমাজসেবা সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কানাইঘাট উপজেলা সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আমানুর রশিদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য কাওসার আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান এবং কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মালিক।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সদস্য মোহাম্মদ শাহজাহান, রোমান আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মিজান উদ্দিন একজন নিরীহ মোটরসাইকেল চালক। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মিজান উদ্দিনের মুক্তি নিশ্চিত না হলে শ্রমিকেরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।