মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে নোমান হত্যাকান্ড: সিআইডির হাতে আটক শাহ আলম


জকিগঞ্জে নোমান হত্যাকান্ড: সিআইডির হাতে আটক শাহ আলম
সিআইডির হাতে আটক সন্দেহভাজন শাহ্ আলম

জকিগঞ্জের কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। এ মামলায় সন্দেহভাজন হিসেবে শাহ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ বাজার থেকে তাঁকে আটক করা হয়।

আটক শাহ আলম উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর গ্রামের আলাউদ্দীন (আলাই মিয়া) ছেলে।

সিআইডির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুস সালেক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোমান উদ্দিন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য শাহ আলমকে আটক করা হয়েছে।

অন্যদিকে, মামলার বাদী ও নিহত নোমান উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি দাবি করেছেন, তাঁর বাবার হত্যাকাণ্ডের মূল আসামি শাহ আলম।

তবে হত্যাকাণ্ডে শাহ আলমের সম্পৃক্ততার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।