বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের কানাইঘাট উপজেলার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাতেন ঈমানী। একই সঙ্গে তাঁকে বগুড়া ক্যান্টনমেন্টের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
মেজর জেনারেল আব্দুল বাতেন ঈমানীর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাউরভাগ গ্রামে। তাঁর এই পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে এলাকায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে জিওসির পদ অন্যতম। একজন জেনারেল অফিসার কমান্ডিং তাঁর অধীনস্থ সেনা ইউনিট ও স্থাপনার সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, প্রশিক্ষণ ও নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব পালন করেন।
জকিগঞ্জ বাজারে মাংসের দোকান নিয়ে বিরোধ, স্থিতাবস্থা বজায় রাখতে আদালতের নির্দেশ১৭ নভেম্বর ২০২৬স্থানীয় বাসিন্দারা জানান, বাউরভাগ গ্রামের মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে দেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নেতৃত্বের পর্যায়ে পৌঁছানো নিঃসন্দেহে গর্বের বিষয়। তাঁর এই অর্জন কানাইঘাটের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, অধ্যবসায় ও দেশসেবায় অনুপ্রাণিত করবে।
এলাকাবাসীর প্রত্যাশা, মেধা, যোগ্যতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে মেজর জেনারেল আব্দুল বাতেন ঈমানী নতুন দায়িত্বেও সফলতা অর্জন করবেন এবং দেশের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

