সবুজ প্রান্ত
১৭ মার্চ ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বনাথ প্রতিনিধি:


১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সিলেটের বিশ্বনাথে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ রবিবার (১৬ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের একটি পার্টি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির ‘নিখোঁজ’ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংবাদপত্রের কাছে দেশ ও জাতির প্রত্যাশা থাকে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচার করা। সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য উদঘাটন করতে পারেন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকেন। বাংলাদেশ প্রতিদিন সব সময়ই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন কালো আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ফলে সাংবাদিকরা মুক্তভাবে মতপ্রকাশ করতে পারেননি। তবে এখন আমরা সে পরিস্থিতি থেকে উত্তরণ করেছি। আশা করি, সাংবাদিকরা সত্য ঘটনা সাহসের সঙ্গে তুলে ধরবেন এবং কেউ যেন অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতার শিকার না হন। বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

বাংলাদেশ প্রতিদিন-এর বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বাছিত বকুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রব সরকার, পৌর যুবদলের সদস্য ওয়াসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ প্রমুখ।


পরে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিআরডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য কামরুল ইসলাম, রাজা মিয়া, কামরুল হাসান, আবদুল্লাহ, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বাংলাদেশ প্রতিদিন-এর ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।