মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত

জকিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত


জকিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত
উপজেলা অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মনোজ প্রভাকর রায়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ইসলামি আন্দোলন জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মুকিত।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিন, বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. জাকির আহমদ।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ওই দিন সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। তবে দিনটির ঘটনাপ্রবাহ ও তাৎপর্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে।

জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা তুলে ধরতে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে জকিগঞ্জে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।