মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, ফেঞ্চুগঞ্জে যাচ্ছেন সুজিত কুমার চন্দ


জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসান, ফেঞ্চুগঞ্জে যাচ্ছেন সুজিত কুমার চন্দ

সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে জকিগঞ্জের নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার ইউএনও তারেক হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুজিত কুমার চন্দকে জকিগঞ্জ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে লাখাই উপজেলার ইউএনও তারেক হাসানকে জকিগঞ্জ উপজেলায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ নভেম্বরের মধ্যে দুই কর্মকর্তার নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।