বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী শহর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। মৌলভীবাজারের জুড়ীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (৯ অক্টোবর) এ কাউন্সিল শেষে আগামী সেশনের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আবু সালেহ সাব্বির-কে সভাপতি, আনিসুল ইসলাম হেলাল-কে সাধারণ সম্পাদক এবং বাছির আহমদ-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জুড়ী উপজেলা তালামীযের সভাপতি লুৎফুর রহমান শাহান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দিন ও অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন।
৩৭ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল সাদিক ও আজিম উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে ইউনুস আহমদ ও জুবায়ের আহমদ রিফাত দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন আবু তাহের ও আব্দুল্লাহ আল সুইট।
কমিটির অন্যান্যদের মধ্যে প্রচার সম্পাদক নাজিম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জনি আহমদ ও তানভীর আহমদ মাহিন, অর্থ সম্পাদক ইমন আহমদ, অফিস সম্পাদক শাহরিয়ার ইমন সানি, সহ-অফিস সম্পাদক রুমেল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শাকুল আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক তিহামুল ইসলাম মাহিন, সিয়াম আহমদ ও মারজান আহমদ এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাবিল আহমদ নির্বাচিত হয়েছেন।
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকের সঙ্গে সহ-সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মনসুর, আব্দুর রাজ্জাক ও আবিদ হাসান। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আফজাল হোসেন সায়েম এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আব্দুল করিম, আশরাফুল ইসলাম, রাজিব আহমদ ও শরিফ আহমদ স্থান পেয়েছেন।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন রাহাত আহমদ, জাকির হোসেন, শাহাদাত হোসেন, কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, সায়েফ আহমদ, এমাদ হোসেন, হাবিব আহমদ ও ইফাত হাসান।


