মূল কনটেন্টে যান
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সিলেটের দুই উপজেলায় এসআরবির অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ২


গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের দুই উপজেলায় এসআরবির অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ২

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এসআরবি-৯, সিপিসি-১, সিলেটের পৃথক আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ থানাধীন লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ তালিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে ফয়সল আহমদ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ফয়সল আহমদ দক্ষিণভাগ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ছানা মিয়া।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সোহাগা বেগম (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি উত্তর দুবাগ এলাকার মো. হাবিল মিয়ার স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তাঁরা সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের উদ্ধার করা মাদকসহ সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।