বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সিলেট পূর্ব জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ ও শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জকিগঞ্জ শহরস্থ মজলিস কার্যালয়ে যৌথভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সিলেট পূর্ব জেলা শাখার সেক্রেটারি মিনহাজুল হক রিফাত।
নির্ধারিত সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২৭ সেশনের জন্য জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি নির্বাচিত হন সাইফুর রহমান এবং পশ্চিম শাখার সভাপতি নির্বাচিত হন মারুফ আহমদ মুন্না। পরে সহযোগী সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ব শাখার সেক্রেটারি মনোনীত হন নাহিদুল ইসলাম এবং পশ্চিম শাখার সেক্রেটারি মনোনীত হন হুজাইফা আহমেদ।
পূর্ব শাখার নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে এবং পশ্চিম শাখার সভাপতি মারুফ আহমদ মুন্নার পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সিলেট পূর্ব জেলা শাখার সাবেক সভাপতি খায়রুল ইসলাম।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার অফিস ও পাঠাগার সম্পাদক হাফিজ ফজলুল করিম, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল কুদ্দুস, যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহজাহান মো. সেলিম, সহসভাপতি আব্দুল হামিদ জালাল এবং ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সদ্যবিদায়ী সভাপতি মাঞ্জুর আহমদ।

