মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত,সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

‎তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন শামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাজাহান মিয়া।
‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) শ্রীপুর দক্ষিন ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপির সম্মেলনে তৃণমূলের কাউন্সিলরদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন।
‎ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
‎
‎তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার জুনাব আলী বলেন,তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দলের সাংগঠনিক গণতন্ত্র আরও শক্তিশালী হবে। যারা নির্বাচিত হয়েছেন, তাঁরা দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন—এটাই প্রত্যাশা।
‎
‎উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল বলেন,কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একটি সুষ্ঠু ও সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন হয়েছে। নতুন নেতৃত্ব তৃণমূলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
‎
‎নবনির্বাচিত সভাপতি শামিম আহমেদ বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। সবাইকে সঙ্গে নিয়ে শ্রীপুর দক্ষিন ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করব।
‎
‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাজাহান মিয়া বলেন,তৃণমূলের নেতা-কর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতি সম্মান রেখে দায়িত্ব পালন করতে চাই। দলের ঐক্য অটুট রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।
‎
‎সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপি আহব্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার বাদল মিয়া, উপজেলা বিএনপি সদস্য আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, এমদাদুল হুদা,একে এম নাসের উজ্জ্বল, আবুল হুদা,শ্রীপুর উত্তর ইউনিয়ন বি এনপি সভাপতি মোশাহিদ আলম,সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত,সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১

গ্রাম আদালত সক্রিয় হলে প্রান্তিক মানুষের বিচারিক সেবা সহজ হবে

২

মাগুরায় এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা, সত্যতা নিশ্চিত করলেন ডিজিএম

৩

সিলেট সদরের দুই ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউএনডিপির কর্মকর্তারা

৪

শেষ রাতে কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র, অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

৫

বড়লেখায় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ‎

৬

কুলাউড়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

৭

জকিগঞ্জ সরকারি কলেজ তালামীযের কাউন্সিল সম্পন্ন

৮

‎গোলাপগঞ্জে তেল চুরির অভিযোগে শিক্ষক উজ্জ্বল কুমার কে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

৯

গোলাপগঞ্জে প্রবাসীদের অর্থায়নে টিউবওয়েল স্থাপন

১০

গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় পর্যায়েই মিলবে দ্রুত বিচার : জেলা প্রশাসক 

১১

বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

১২

পুসাগ গণিত অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন

১৩

জকিগঞ্জ বাজারে মাংসের দোকান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের

১৪

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সিলেটেও বাড়ল বাসভাড়া

১৫

বীরশ্রীর প্রতিটি বাজারে লাইটিং, ফ্রি জন্মনিবন্ধনের ঘোষণা জাহেদ ফারহানের

১৬

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৭

স্টারলিংক ও স্যাটেলাইট প্রযুক্তির ছোঁয়ায় দুর্গম খাসিয়া পলিতে পৌঁছে গেল ‘উপশম প্লাস’-এর টেলিমেডিসিন সেবা

১৮

ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

১৯

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।