জকিগঞ্জ প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল জব্বার ইলাবাজী। আহবায়ক কমিটির সদস্য সচিব মাওলানা ময়নুল হকের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা আফতাব আহমদ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী হাবিবুর রহমান।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি মো. ফদ্বলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আফতাব আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হাফিজ মাওলানা জামিল আহমদ ও মাওলানা মো. কুতুবুল আলম ও সহ সাধারণ সম্পাদক মাওলানা মো. ময়নুল হককে নির্বাচিত করা হয়।

এ ছাড়া সহ-সভাপতি হিসেবে মো. হিফজুর রহমান, মাওলানা মুহিউদ্দিন, হাজী মো. আব্দুল কাদির, মাওলানা আব্দুস সবুর ও মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শিপন, অর্থ সম্পাদক মুনিম আহমদ নাঈম, পরিকল্পনা সম্পাদক মো. হিফজুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আলী হোসেন, সহ-প্রচার সম্পাদক মঈন উদ্দিন মঈন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজ উদ্দিন সুহেল, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ মো. নাঈম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মোহাম্মদ কবির আহমদ, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক আব্দুর রব জাকারিয়া, সহ-তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মো. আলিম উদ্দিন, প্রবাসীবিষয়ক সম্পাদক কামাল আহমদ, সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক মারুফ আহমদ মাহিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রউফ এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ হুছাইন আহসদ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে মো. ইসলাম উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান ফাহিম, ক্বারী হাবিবুর রহমান ও মুহিবুল ইসলাম জুবায়ের দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ১ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।