জকিগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জকিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

“জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬” উপলক্ষে সিলেটের জকিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে এবং জকিগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) এ কর্মসূচি পালিত হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি জকিগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ইবরাহীম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার এবং লিগ্যাল এইড আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলোয়ার হোসেন, আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট মঈন উদ্দিন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ ও মুহিবুল হাসান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

জকিগঞ্জ চৌকি আদালতের পেশকার মো. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী এবং গীতা পাঠ করেন সঞ্জীত চক্রবর্তী পান্না।

বক্তারা বলেন, বিচার পাওয়া প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু আদালতের জটিলতা, সাক্ষীর অনুপস্থিতি, আর্থিক অসচ্ছলতা ও সচেতনতার অভাবে অনেকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এসব প্রতিবন্ধকতা দূর করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিচারপ্রাপ্তি সহজ করতে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়ন করা হয়, যা একটি জনবান্ধব উদ্যোগ।

এ সময় বক্তারা গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, ইউনিয়ন পর্যায়ে ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির কার্যকর মাধ্যম হচ্ছে গ্রাম আদালত। স্থানীয় পর্যায়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে এবং আদালতের ওপর চাপ কমাতে গ্রাম আদালত সক্রিয়করণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে লিগ্যাল এইড কার্যক্রমের পাশাপাশি গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতি বছর ২৮ এপ্রিল “জাতীয় আইনগত সহায়তা দিবস” হিসেবে পালন করে আসছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড অফিসগুলো থেকে বিনামূল্যে আইনগত পরামর্শ, মামলা পরিচালনা সহায়তা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবা প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।