নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাতা পেতে কোনো টাকা লাগে না : জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার সচেতনতামূলক বার্তা

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা পেতে কোনো ধরনের অর্থ লেনদেনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। তিনি বলেন, ভাতা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এবং এটি সরকারের একটি সেবামূলক কার্যক্রম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জকিগঞ্জবাসীর উদ্দেশ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, উপজেলা সমাজসেবা কার্যালয় জকিগঞ্জের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এর মধ্যে ভাতা কার্যক্রম অন্যতম বৃহৎ উদ্যোগ।

পোস্টে ভাতা প্রাপ্তির প্রক্রিয়া তুলে ধরে তিনি জানান, ভাতা পেতে আগ্রহীদের প্রথমে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন অথবা প্রতিবন্ধী পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হয়। আবেদনগুলো উপজেলা পর্যায়ে অপেক্ষমাণ তালিকায় অন্তর্ভুক্ত হয়।

পরবর্তীতে ইউনিয়ন বা পৌরসভা কমিটি আবেদনকারীদের তথ্য যাচাই, দারিদ্র্যতার মানদণ্ড নির্ধারণ এবং সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সুপারিশ তালিকা প্রস্তুত করে। পরে উপজেলা কমিটির সভায় এসব তালিকা পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

চূড়ান্তভাবে অনুমোদিত উপকারভোগীদের তথ্য এমআইএস সার্ভারে সক্রিয় করে ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপি (G2P) পদ্ধতিতে প্রতি তিন মাস অন্তর ভাতার অর্থ প্রেরণ করা হয়।

সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস আরও বলেন, ভাতা পেতে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। তিনি এ ধরনের অপতৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।