নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ক্যাডেট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

“পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসাই সফলতার চাবিকাঠি”

আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের সফলতা কামনায় জকিগঞ্জে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাবুরবাজারস্থ ক্যাডেট কেয়ার স্কুলে এ আয়োজন করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্কুলের পরিচালক সাংবাদিক কেএম মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল নোমান উর রশীদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন তারেক আহমদ ও জাহাঙ্গীর আলম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জাহিদ আহমদ ও নুসরাত জান্নাত বুশরা এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখে ফারজানা সিদ্দিকা অপি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাফিয়া আক্তার।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়া মকদ্দসিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মাওলানা মঈন উদ্দিন লস্কর।

বক্তারা বলেন, “জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য একাগ্রতা, নিয়মিত অধ্যয়ন এবং মহান রবের ওপর অটুট বিশ্বাস অপরিহার্য।” তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

১০

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

১১

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১২

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১৩

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১৪

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৫

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৬

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৯

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।