দোয়ারাবাজার প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবককে কারাদণ্ড,ড্রেজার মেশিন জব্দ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এই অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও বালু জব্দ করা হয়। পরিবেশ রক্ষায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।

‎আদালত সূত্র জানায়, চেলা নদীর পূর্ব সোনাপুর মাদ্রাসা ঘাট ও লুভিয়া এলাকায় মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও উত্তোলিত বালু জব্দ করা হয়। এসময় বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ হাবিবু রহমান (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটক হাবিবু স্থানীয় রহিমেরপাড়া গ্রামের দুধু মিয়ার ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎অভিযান চলাকালে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের আইনি পদক্ষেপ ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।