মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আব্দুস সালাম ব্রিকসের নতুন সিজনের যাত্রায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ‎


গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
আব্দুস সালাম ব্রিকসের নতুন সিজনের যাত্রায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  ‎

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার, সাদাপাথর রোডের পার্শ হাজী আব্দুস সালাম অটো ব্রিকসের ( ASB ) নতুন সিজনের ইট পুড়ানোর যাত্রা সূচনা লগ্নে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎২০ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় ব্রিকস কোম্পানির অফিসের সামনে এ দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।

‎আব্দুস সালাম ব্রিকসের এমডি ইকবাল হোসেন ইমাদের সভাপতিত্বে, ব্রিকস কোম্পানির গ্রাহক, ব্রিকস নির্মান শ্রমিক, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আলেমসমাজ ও পাশ্ববর্তী এলাকায় শুভাকাঙ্ক্ষী উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎প্রতিবছর এই সিজনের টাইমে নতুন ইট পুড়ানো আনুষ্ঠানিক শুভ সূচনা করার হয়। এসময় কার্যক্রমের অংশে হিসেবে নতুন বছরের ইট পুড়ানোর চুলায় প্রথম আগুন জ্বালিয়ে উদ্ভোদন করা হয়। দোয়া মাহফিলের একপর্যায়ে প্রতিষ্ঠানের পরিচালক ইমাদ চেয়ারম্যান বলেন ” বরাবরের মতো আমাকে সহযোগিতা করায় আমি আমার সম্মানিত গ্রাহকগনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি আমার কোম্পানির সকল শ্রমিক ভাইদের প্রতি, আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে ASB ব্রিকস কোম্পানি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ব্যবসা পরিচালনায় বরাবরের মতো আমার এলাকাবাসী সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

‎সবশেষে উপস্থিত সকলের তরে তবারক বিতরণ ও নাস্তা পরিবেশন করা হয়