নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে হাওর অঞ্চলের জেলেদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা

সিলেটের জকিগঞ্জ উপজেলার হাওর অঞ্চলের জেলেদের জীবন-জীবিকা, অধিকার ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জকিগঞ্জ বাজারস্থ এসডিএস কার্যালয়ে “জল ও জলায় জেলেদের অধিকার নিশ্চিত করুন” শীর্ষক এ সভার আয়োজন করা হয়। হাওর অঞ্চলের জেলেদের নানাবিধ সমস্যা, তাদের জীবিকা সুরক্ষা এবং জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে এতে বিস্তারিত আলোচনা হয়।

এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। এছাড়া বক্তব্য রাখেন আদর্শ নারী উন্নয়ন সংস্থার সভাপতি জোসনা খানম এবং মানিকপুর ইউনিয়নের সাবেক সদস্য রনজিত বিশ্বাস।

বক্তারা বলেন, হাওর অঞ্চলের জলাশয় ও প্রাকৃতিক সম্পদের সঙ্গে স্থানীয় জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা গভীরভাবে সম্পৃক্ত। অথচ নানা সীমাবদ্ধতার কারণে অনেক জেলে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। জেলেদের মাছ ধরার অধিকার সংরক্ষণ, জীবিকা নিরাপত্তা নিশ্চিত করা এবং হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত জেলে ও কৃষিজীবী নারী-পুরুষ তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে হাওর অঞ্চলের সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।

এসডিএস, মা-মণি ও আদর্শ নারী সংস্থা, জকিগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় হাওর অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক কৃষিজীবী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।