মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বড়লেখায় দুই কেজি গাঁজাসহ আটক ১ ‎


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
বড়লেখায় দুই কেজি গাঁজাসহ আটক ১  ‎

মৌলভীবাজারের বড়লেখায় দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদ গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর ছেলে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে হাকালুকি হাওর এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে পঙ্খী মিয়াকে শনাক্ত করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।