সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুগুলা ইউনিয়নে হাজী রাশিদ আলী তালুকদার ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম রিয়াদ তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আলহাজ আবাব মিয়া তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফারুক আহমেদ, আছিরনগর কান্দাগাঁও মাদ্রাসার মহতামিম আব্দুল ওয়াহিদ, মিতালী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক তাজউদ্দীন আহমদ ও হিরা তালুকদারসহ অন্যান্যরা।
বক্তারা মরহুম হাজী রাশিদ আলী তালুকদারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন।
ছাতকে প্রবাসীদের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন কয়েক শ মানুষ২১ নভেম্বর ২০২৬ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জোবায়ের আহমেদ মনি ২০২০ সালে তাঁর শ্রদ্ধেয় দাদার নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “আমার দাদা হাজী রাশিদ আলী তালুকদার জীবদ্দশায় সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আমরা প্রতিবছর পারিবারিক অর্থায়নে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, শীতবস্ত্র এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে থাকি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
হাজী রাশিদ আলী তালুকদার ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে আর্থ-মানবিক সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।




