মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিশ্বনাথে ধানের শীষের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল


নিজস্ব প্রতিবেদক
বিশ্বনাথে ধানের শীষের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপি নেতা সোহেল আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামে নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সোহেল আহমদ চৌধুরী বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন।

জানাজায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ আমীর উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

এর আগে গতকাল সোমবার বিকেলে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার এলাকায় লুনার শেষ নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল আহমদ। পরে তাঁকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার রাতে মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন দলীয় প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।