শাহ্ মাশুক নাঈম
৩১ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাঙচুর-লুটপাট; থানায় অভিযোগ

InShot 20260131 220418394 ezgif.com optiwebp
InShot 20260131 220418394 ezgif.com optiwebp

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ এক প্রতিবন্ধী পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় গত বৃহস্পতিবার( ২৯ জানুয়ারী) ভুক্তভোগী প্রতিবন্ধী আক্তার হোসেন চৌধুরী, ছয় জনের নাম উল্লেখ করে ও ৪-৫ জন কে অজ্ঞাত করে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎অভিযুক্তরা হলেন,দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত রওশন জামাল”র পুত্র, মোঃ আলে হক,মোঃ ছালে হক, মৃত আব্দুর রহমান”পুত্র মোঃ নুর উদ্দিন,মোঃ কবির মিয়া, পানাইল নতুন পাড়া গ্রামের মোঃ আকল আলীর পুত্র,মোঃ মাহমুদ হোসেন, মৃত আব্দুন নুর”র পুত্র মোঃ জালাল মিয়া।

‎অভিযোগ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুন পাড়া গ্রামের ভুক্তভোগী প্রতিবন্ধী আক্তার হোসেন চৌধুরীর সঙ্গে একই এলাকার উপরে উল্লেখিত অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।


‎এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায় এবং প্রতিবন্ধী আক্তার হোসেন চৌধুরীর হাত মুখে বেঁধে তার ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় বলে অভিযোগ উঠেছে এবং লুট হওয়া পরিমাণ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। হামলার সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‎একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি,

‎দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান,তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।