সবুজ প্রান্ত অনলাইন
২৯ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতার মৃত্যু ‎

InShot 20260129 002629441 ezgif.com jpg to webp converter
InShot 20260129 002629441 ezgif.com jpg to webp converter

নির্বাচনি ইশতেহার পাঠের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। এতে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

‎বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

‎উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মঞ্চের সামনের সারির চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়। উত্তেজিত নেতা-কর্মীরা কয়েকশ চেয়ার ভাঙচুর করেন এবং অনুষ্ঠানস্থলের বাইরে থাকা বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান।

‎সংঘর্ষে গুরুতর আহত জামায়াত নেতা রেজাউল করিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল জানান, ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথেই রাত ৯টা ৪৫ মিনিটে রেজাউলের মৃত্যু হয়। আহত অন্য ৫০ জনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন দুই দলের প্রার্থীরা। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেন, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। বিএনপির সমর্থকরা উদ্দেশ্যমূলকভাবে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং এতে তাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তিনি প্রশাসনের কাছে এই হত্যার বিচার দাবি করেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারাই পূর্বপ্রস্তুতি নিয়ে ইশতেহার অনুষ্ঠানে হামলা চালিয়ে বিএনপির নেতা-কর্মীদের আহত করেছে।

ঝিনাইগাতী ইউএনও আশরাফুল আলম রাসেল জানান, বসাকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক থাকলেও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য সুত্র : দৈনিক প্রথম আলো, দৈনিক আমার দেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।