জকিগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারী ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুপুরের আগেই ফুলতলীর বালাই হাওর লোকে লোকারণ্য

AddText 01 15 01.49.51 scaled
AddText 01 15 01.49.51 scaled

যোহরের নামাজের আগেই হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ফুলতলীর বালাই হাওর এলাকা। সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনে করে আশিকান ও ভক্তরা দলে দলে উপস্থিত হচ্ছেন ফুলতলী ছাহেববাড়ির ঈসালে সাওয়াব মাহফিলে। দুপুরের আগেই মূল মণ্ডল ছাড়িয়ে হাওরের বিস্তীর্ণ এলাকায় অবস্থান নিয়েছেন আগত মুসল্লিরা।

শামসুল উলামা, হাদিয়ে যামান, রঈসুর কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসীন সুলতানুল আরিফিন, মুর্শিদুনাল মোকাররম হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবরা ফুলতলী (রহ.)-এর ১৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ঈসালে সাওয়াব মাহফিল আজ সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

সকাল ১০টায় আল্লামা ফুলতলী (রহ.)-এর মাযার যিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর খতমে কুরআন ও দুআর মাধ্যমে মূল অনুষ্ঠান সূচিত হয়। চলমান মাহফিলে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকির মাহফিল, নসিহতমূলক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা চলছে।

মাহফিলকে কেন্দ্র করে রতনগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক যানবাহন জমা হয়েছে। এতে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হলেও স্বেচ্ছাসেবক ও প্রশাসনের তৎপরতায় শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ও গভীর ধর্মীয় আবহে ঈসালে সাওয়াব মাহফিল অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।