জকিগঞ্জ প্রতিনিধি
২ জানুয়ারী ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ (রহ.)-এর চতুর্থ সওয়াব মাহফিল সম্পন্ন

AddText 01 02 07.01.17 scaled
AddText 01 02 07.01.17 scaled

হাজারো আলেমের উস্তাদ, ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মরহুম আল্লামা মাশুক আহমদ (রহ.)-এর চতুর্থ সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলার মঙ্গলশাহ গ্রামের নিজ বাড়িতে মরহুমের মাজার জিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আল-ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী, মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছালিক আহমদ, ইছামতি কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান ছিদ্দিকী, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ শামীম, আরবি প্রভাষক মাওলানা হেলাল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক লন্ডনপ্রবাসী মাওলানা আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, অ্যাডভোকেট শাহরিয়া আহমদসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, তালামীয নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মরহুম আল্লামা মাশুক আহমদ (রহ.) দ্বীনের খেদমতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। একই প্রতিষ্ঠানে টানা ৪২ বছর শিক্ষকতা করে তিনি অসংখ্য আদর্শ শিক্ষার্থী গড়ে তুলেছেন, যারা আজ দেশ-বিদেশে দ্বীনি ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর জীবনব্যাপী শিক্ষা ও দ্বীনি খেদমত মানুষের হৃদয়ে তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।

মাহফিলে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত, জিকির, মিলাদ ও বিষয়ভিত্তিক আলোচনা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীসহ সহস্রাধিক মানুষের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

ঈসালে সওয়াব মাহফিলে আগত অতিথি, সহযোগী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মরহুমের সন্তান ব্রিটেনপ্রবাসী মাওলানা গুলজার আহমদ ও মো. ইকবাল আহমদ।

অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ মাহফিলটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।