জকিগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারী ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলীতে ঈসালে সাওয়াব মাহফিলস্থল পরিদর্শনে আইনশৃঙ্খলা বাহিনী

AddText 01 11 07.11.10 scaled
AddText 01 11 07.11.10 scaled

শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে মাহফিলস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

রবিবার (১১ জানুয়ারি) আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি ও ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের ব্যবস্থাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলীর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার মফিজুর রহমান, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, ইন্সপেক্টর (তদন্ত) সুজন মিয়া, পল্লী বিদ্যুৎ জকিগঞ্জের ডিজিএম মোহাম্মদ সারওয়ার জাহান, এজিএম কম মোহাম্মদ আবুল ফজল, এসআই আব্দুল্লাহ আল মোমেন, ডিএসবি’র এডিআইইউ মনিরউজ্জামান এবং ইসলামিক ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলার মডেল কেয়ারটেকার সেলিম আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে মাহফিলস্থলের সার্বিক নিরাপত্তা, মুসল্লিদের যাতায়াত ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো খতিয়ে দেখা হয়। একই সঙ্গে মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের গোলা থেকে ২৪ লাখ টাকার ফেনসিডিল জব্দ, গোয়াইনঘাটে ‘কুটিনা’ গ্রেপ্তার

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

১০

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১১

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১২

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১৩

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৪

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৫

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৭

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৮

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৯

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।