জকিগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারী ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফুলতলী ছাহেব বাড়ীর কৃতজ্ঞতা প্রকাশ

AddText 01 17 01.01.48 scaled
AddText 01 17 01.01.48 scaled

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফুলতলী ছাহেব বাড়ী ও মাহফিল বাস্তবায়ন কমিটি।

গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া দুই দিনব্যাপী এই মাহফিল ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ১৬ জানুয়ারি শুক্রবার ফজরের পর শেষ হয়। মাহফিলে দেশ-বিদেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ফুলতলী প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন ধর্মীয় সমাবেশে।

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর যিকর, নসিহত ও তা’লিম-তারবিয়তে অংশগ্রহণকারীরা গভীরভাবে অনুপ্রাণিত হন। ঈসালে সাওয়াব ও দোয়ার মাধ্যমে উপস্থিত মুসল্লিরা তাদের প্রিয় রাহবার হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর রূহের মাগফিরাত ও দরজা বুলন্দি কামনা করেন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসুল (সা.)-এর ৩৯তম বংশধর, মদিনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ আল হাবীব আসিম আদি ইয়াহইয়া এবং জেদ্দার বুযুর্গ শায়খ সায়্যিদ উমর আল হাবশী। তাঁদের নসিহত ও মকবুল দোয়া মাহফিলের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপক মাহমুদ হাসান চৌধুরী রায়হান এক বিবৃতিতে জানান, মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, মুরিদান-মুহিব্বীন, স্বেচ্ছাসেবক বাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক, মেডিকেল টিম, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, পরিবহন মালিক-শ্রমিক, ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

তিনি আরও জানান, বিশাল জনসমাগমের কারণে যান চলাচল ও যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে যানবাহন পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় নিরলসভাবে দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবক বাহিনী ও স্থানীয় এলাকাবাসীর ভূমিকাকে বিশেষভাবে প্রশংসা করেন।

বিবৃতিতে বলা হয়, যারা এই ঈসালে সাওয়াব মাহফিলে অংশগ্রহণ করেছেন ও সার্বিক সহযোগিতা দিয়েছেন, আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন এবং উত্তম বিনিময় দান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।