বিশ্বনাথ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট জেলা প্রশাসনের ‘প্রবাসী সম্মাননা’ পেলেন বিশ্বনাথের শেখ হারুন রশীদ

20251229 005740 ezgif.com jpg to webp converter scaled
20251229 005740 ezgif.com jpg to webp converter scaled

সিলেটের বিশ্বনাথের বিশিষ্ট সমাজসেবী ও প্রবাসী কমিউনিটি নেতা শেখ হারুন রশীদ ‘প্রবাসী সম্মাননা-২০২৫’–এ ভূষিত হয়েছেন। ব্রিটেনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান এবং সমাজসেবায় প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ সিলেট জেলা প্রশাসন তাঁকে এই সম্মাননা প্রদান করে।

শনিবার বেলা ১১টায় সিলেট নগরের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এবারই প্রথমবারের মতো ১০০ জন বিশিষ্ট প্রবাসীকে এই সম্মাননা দেওয়া হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।

শেখ হারুন রশীদ সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামের মৃত হাজী আব্দুল হাসিমের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করলেও জন্মমাটির শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শেখ হারুন রশীদ বলেন, “এই স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আমি আমৃত্যু শিক্ষা ও সমাজ কল্যাণে কাজ করে যেতে চাই।” এই পথচলায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।