মূল কনটেন্টে যান
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ওসমান হাদির ইন্তেকাল


উবেদুল্লাহ তালুকদার
স্টাফ রিপোর্টার
InShot 20251212 145738451 ezgif.com jpg to webp converter
InShot 20251212 145738451 ezgif.com jpg to webp converter

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‎পেজের এক পোস্টে বলা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

‎এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় তাকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করেছিলেন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন ছিলেন।

‎আজ তার মৃত্যুতে রাজনীতি ও সমাজের বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। পরিবার, রাজনৈতিক সংগঠন এবং সমর্থকরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

‎শরিফ ওসমান হাদির জীবন ও ত্যাগের কথা স্মরণ রেখে দেশের মুক্তি, ন্যায় ও বিপ্লবের পথে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।