গোয়াইনঘাট প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই চৌধুরী

20251223 225315 ezgif.com optiwebp scaled
20251223 225315 ezgif.com optiwebp scaled

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে গোয়াইনঘাটে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একই মঞ্চে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা দেন বিএনপির দুই শীর্ষ নেতা—আরিফুল হক চৌধুরী ও আব্দুল হাকিম চৌধুরী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, “আমি ও আপনারা সবাই ধানের শীষের খাদিম। এটাই আমাদের বড় পরিচয়। বিএনপি একটি বিশাল পরিবার। মনোনয়ন একজনই পায়, কিন্তু বিজয়টা সবার।”
তিনি আরও বলেন, মনোনয়ন বঞ্চিত আব্দুল হাকিম চৌধুরী ও হেলাল উদ্দিন বিএনপির যোগ্য প্রার্থী এবং এই মনোনয়ন তাদের সবার। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করে আরিফুল হক চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে বিএনপি আরও শক্তিশালী হবে। তিনি নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “আমাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর গোয়াইনঘাটের উন্নয়ন করার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ বিজয়ের এক বছরের মধ্যেই এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়ন করবো।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। তিনি বলেন, “আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তবে দল যাকে মনোনয়ন দিয়েছে তাকেই বিজয়ী করা আমাদের দায়িত্ব। দলের ঊর্ধ্বে কেউ নয়।”
তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি দৌলত হাসান ফয়েজ, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজান সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।