মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
InShot 20251224 204628881 ezgif.com jpg to webp converter
InShot 20251224 204628881 ezgif.com jpg to webp converter

সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) থেকে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ‘হাওর বন্ধু’ খ্যাত কামরুজ্জামান কামরুল।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।

এ সময় উপস্থিত ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, সমাজসেবক আতিকুর রহমান আতিক, কৃষক বশির আহমেদ, আলী আহমদ, আবু জহরসহ আরও অনেকে।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, বুধবার দুপুরে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে তাঁর অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে মেহেদী হাসান উজ্জ্বলসহ কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।