মূল কনটেন্টে যান
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

র‍্যাব পরিচয়ে তরুন আলেম আইনুল হক ক্বাসেমীকে তুলে নেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক
AddText 12 23 01.57.05 scaled
AddText 12 23 01.57.05 scaled

তরুণ আলেম ও বিদগ্ধ লেখক মাওলানা আইনুল হক ক্বাসেমীকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অবস্থিত তাঁর মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় তিনি মাদ্রাসায় নিয়মিত ক্লাস নিচ্ছিলেন।

ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলেম সমাজে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে এবং তাঁকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

মাওলানা আইনুল হক ক্বাসেমী সিলেটের জকিগঞ্জ উপজেলার কেছরী গ্রামের সন্তান। তাঁর পিতা মরহুম মাওলানা শফিকুল হক জকিগঞ্জের ঐতিহ্যবাহী জামেয়া ছায়িদিয়া মাইজকান্দি মাদ্রাসার সাবেক মুহতামিম ছিলেন।

পারিবারিকভাবেও তিনি একটি সুপরিচিত আলেম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর দাদা শ্বশুর ছিলেন হবিগঞ্জের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা তফজ্জুল হক (রহ.)।

এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আলেম সমাজ ও শুভানুধ্যায়ীরা বিষয়টি দ্রুত স্পষ্ট করা এবং আইনগত প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।