চুরি-ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। অপরাধের তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ তাদের সহযোগিতা করবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাজী নসিব আলী মাদ্রাসায় আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসি বলেন, অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা যেতে পারে। রাতে অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা নজরে এলে সতর্ক থাকতে হবে। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে হবে।
তিনি আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিকভাবে সংশোধনের চেষ্টা ব্যর্থ হলে পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হালঘাট গ্রামের আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন।
সভায় বক্তব্য দেন জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও বিট কর্মকর্তা এসআই সেকান্দর আলী, এসআই মিজানুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান, সালিশি ব্যক্তিত্ব আলহাজ আছাব আলী, ইব্রাহিম আলী ও শিক্ষক তারেক আহমদ।
এ সময় বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাজবন্দ গ্রামের আব্দুর রহমান, মজলী গ্রামের আবিদুর রহমান, এলংজুরী গ্রামের আখলিছুর রহমান ও সকড়া গ্রামের বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।


