সবুজ প্রান্ত
৬ নভেম্বর ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে নতুন নামে ফিরছে সিলেট, মালিকানা পেল ক্রিকেট উইথ সামি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে নতুন নাম ও নতুন মালিকানায় ফিরছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। এবার দলটি খেলবে সিলেট টাইটান্স নামে। ইতোমধ্যে দল গোছানোর কাজও শুরু করে দিয়েছে তারা।

ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং স্পিনার নাসুম আহমেদ-কে। ফ্র্যাঞ্চাইজিটির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘ যাচাই-বাছাই শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল সিলেটের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘ক্রিকেট উইথ সামি’ প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক স্বচ্ছতা ও অন্যান্য বিষয় মূল্যায়নের পরই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী আসরে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। পুরনোদের মধ্যে রংপুর রাইডার্স (মালিকানা: টগি স্পোর্টস) এবং ঢাকা ক্যাপিটালস (মালিকানা: চ্যাম্পিয়ন স্পোর্টস) থাকছে। নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চট্টগ্রামের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস এবং রাজশাহীর মালিকানা নিয়েছে নাবিল গ্রুপ।

সিলেটের ফ্র্যাঞ্চাইজির জন্য এটি সপ্তমবারের মতো নাম পরিবর্তন। এর আগে দলটি সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টার্স, সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স এবং সর্বশেষ সিলেট স্ট্রাইকার্স নামে অংশ নিয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৯ ডিসেম্বর বিপিএলের আসর শুরু হতে পারে এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি। খেলোয়াড় ড্রাফট আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, বারবার নাম পরিবর্তনের এই ধারা বন্ধ করতে এবার কঠোর অবস্থান নিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে এখন থেকে আর কোনো দলের নাম পরিবর্তন করা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১০

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১১

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৩

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৬

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৭

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৯

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।