![]() |
| সংগৃহীত ছবি |
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেলেই তিনি পালিয়ে যেতেন। তার একাধিক সোর্স থাকায় আগাম তথ্য পেয়ে গ্রেপ্তার এড়িয়ে যাওয়া ছিল নিয়মিত ঘটনা।
এই পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করতে এএসআই শরাফত আলী বোরকা পরে নারী সেজে এবং কনস্টেবল রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে তার স্বামী সেজে মোটরসাইকেলে যোগে স্বপন মিয়ার বাড়িতে যান।
ছদ্মবেশী ওই দুই পুলিশ সদস্য বাড়িতে প্রবেশ করে স্বপন মিয়াকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেন বলে জানান ওসি।
পুলিশের ভাষ্য, স্বপন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিনের চেষ্টার পর ছদ্মবেশে পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।