সবুজ প্রান্ত
২০ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-১ মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে মাহবুবুর রহমানের অনুসারীদের গণমিছিল


মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ


সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে জামালগঞ্জে গণমিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মান্নানঘাট ও সেলিমগঞ্জ বাজার এলাকাজুড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পুরো পথজুড়ে ধানের শীষে ভোট চাওয়ার স্লোগানে পরিবেশ উত্তাল হয়ে ওঠে।

মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ।

নূরে আলম ফরাজি বলেন, মাহবুবুর রহমান দীর্ঘদিন দলের কঠিন সময়ে পাশে ছিলেন। মামলা ও হামলার সময় তিনি নেতাকর্মীদের শক্তি দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়ন করবেন।

মোজাম্মেল হক স্বপন বলেন, মাহবুবুর রহমানের নেতৃত্বে তারা গত সতের বছর আন্দোলন করেছেন। তরুণ প্রজন্মও তাকে প্রতিনিধিত্ব করতে দেখতে চায়। আজকের গণমিছিলের জনসমাগম প্রমাণ করে তিনি এই অঞ্চলের জনপ্রিয় একজন নেতা। তিনি মনে করেন কেন্দ্রীয় সিদ্ধান্তে এর প্রতিফলন থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১১

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১২

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৩

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৪

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১৫

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৭

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৮

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৯

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।