সবুজ প্রান্ত
১৫ নভেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগ পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক :
‎সিলেটের জকিগঞ্জে শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে উন্নতমানের স্কুল ব্যাগ, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
‎বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের কৃতি সন্তান ও লন্ডন প্রবাসী শাহ মো. ফয়ছল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট গত এক দশকে এলাকার অসহায় মানুষ, মেধাবী শিক্ষার্থী ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে কাজ করে আসছে।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাসুদ আহমদ। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সচিব ডা. ছাদিক আহমদ তাপাদার। শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের শিক্ষার্থী ফখরুদ্দিন আহমদ মাহী পরিবেশন করেন ইসলামি সংগীত।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের নির্বাহী সদস্য ছদিওল হোসাইন আহমদ।
‎আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন। তিনি বলেন, ফয়ছল চৌধুরীর মতো প্রবাসীরা যদি মানবিক চিন্তা নিয়ে সমাজের পাশে দাঁড়ান, তাহলে পিছিয়ে থাকা এলাকায় বাস্তব উন্নয়ন সম্ভব।
‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। তিনি বলেন, মেধা বিকাশে গ্রামের শিক্ষার্থীদের এ ধরনের সহায়তা বড় অনুপ্রেরণা।
‎এ ছাড়া কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিপন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি বক্তব্য দেন।
‎বক্তারা বলেন, সমাজে অনেক সম্পদশালী মানুষ থাকলেও ফয়ছল চৌধুরীর মতো মানবিক মানুষ খুব কম। নিজের প্রবাসজীবনের উপার্জন সমাজকল্যাণে ব্যয় করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
‎অনুষ্ঠানে বারহাল ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বারহাল ছাত্র পরিষদের সদস্য, জকিগঞ্জ ও কানাইঘাটের সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, নগদ অর্থ এবং সনদপত্র তুলে দেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহ মো. ফয়ছল চৌধুরীর পক্ষ থেকে আগত অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১০

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১১

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১২

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৩

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৫

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৬

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৮

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৯

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।