সবুজ প্রান্ত
১৬ নভেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন বঞ্চিত মিজান চৌধুরীর গণ-সমাবেশ

 

শাহ্ মাশুক নাঈম

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের বিভিন্ন ইউনিয়নের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের অংশগ্রহণে ‘ধানের শীষ’ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে এক শক্তি–প্রদর্শনমূলক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এই সমাবেশের নেতৃত্ব দেন।

রোববার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট চত্বরে আয়োজিত সমাবেশে ছাতক পৌরসভা, দোয়ারাবাজার ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মিছিল করে যোগ দেন। সমাবেশমুখী মিছিলগুলোতে শোনা যায় স্লোগান “দুর্দিনের মিজান ভাই, আমরা তোমায় ভুলি নাই”,“হবে হচ্ছে মানি না, মিজান ছাড়া বুঝি না।”

প্রধান বক্তা হিসেবে মিজানুর রহমান চৌধুরী বলেন, “আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের সামনে তুলে ধরছি, ধানের শীষের পক্ষে কথা বলছি। ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। এবার প্রাথমিক পর্যায়ে মনোনয়ন পাইনি, তবে সাধারণ মানুষের আবেগ ও সমর্থনের ভিত্তিতে দল বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে বিশ্বাস করি।”
তিনি চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন। পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১১

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১২

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৩

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৪

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১৫

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৭

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৮

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৯

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।