সবুজ প্রান্ত
৪ নভেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

“শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (এসআরএসপি)” প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে সামাজিক নিরাপত্তা বেষ্টনি, দায়িত্ব ও ভূমিকা, তথ্যভান্ডার (ডাটাবেস) এবং চূড়ান্ত পর্যায়ে সতর্কবার্তা প্রচার (লাস্ট মাইল আর্লি ওয়ার্নিং ডিসেমিনেশন) বিষয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে এফআইভিডিবি (ফ্যামিলি ইনস্পায়ার্ড ভিলেজ ডেভেলপমেন্ট বোর্ড) এবং কারিগরি সহযোগিতা প্রদান করে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এবং এফআইভিডিবির মনিটরিং কর্মকর্তা ড. শেখ তাওহিদা রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জামাল খান, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ডব্লিউএফপি প্রতিনিধি মাকসুদ করিম, এবং এফআইভিডিবি প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার দাস প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন এফআইভিডিবির উপজেলা সমন্বয়কারী ফুজায়েল আহমদ, কর্মকর্তা এফ.এফ. সাজ্জাদুর রহমান, রুমা আক্তারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সভায় গোয়াইনঘাট উপজেলার চারটি ইউনিয়নে চলমান দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম এবং উপকারভোগীদের জন্য গৃহীত মানবিক উদ্যোগসমূহ উপস্থাপন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,অন্য উপজেলার তুলনায় আমাদের গোয়াইনঘাট অনেকটাই পিছিয়ে রয়েছে। বর্ষার সময় এই উপজেলার মানুষ নানা ভোগান্তির শিকার হয়। তাই ভবিষ্যতে কোনো প্রকল্প এলে গোয়াইনঘাটের দিকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করলে আমাদের উপজেলার প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।