সবুজ প্রান্ত
১৫ নভেম্বর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেওলা–জকিগঞ্জ সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন

জকিগঞ্জে জনদুর্ভোগ লাঘবে দৃষ্টান্ত স্থাপন এলাকাবাসী

জকিগঞ্জ প্রতিনিধি  

জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বড় অগ্রগতি হলো। কোনো সরকারি বরাদ্দ বা রাজনৈতিক সহায়তা ছাড়াই সম্পূর্ণ দেশি ও প্রবাসী নাগরিকদের অর্থায়নে শেওলা–জকিগঞ্জ সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বীরশ্রী ইউনিয়নের মাছুম বাজার এলাকায় এই উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।

বহু বছর ধরে সড়কটির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছিল। জরাজীর্ণ অংশজুড়ে বিশাল গর্ত, বৃষ্টির পানি জমে কাঁদায় পরিণত হওয়া, যানবাহন চলাচলে ঘনঘন দুর্ঘটনার ঝুঁকি—সব মিলিয়ে এলাকাবাসী, শিক্ষার্থী, রোগী পরিবহন ও নিত্যচলাচলকারীরা চরম দুর্ভোগে ছিলেন। বর্ষায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

এ অবস্থায় দেশ-বিদেশে থাকা প্রবাসী, দানশীল ব্যক্তি ও স্থানীয় সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে ‘শেওলা–জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়। তাদের প্রচেষ্টা ও অর্থায়নে প্রথম ধাপের জরুরি সংস্কারকাজ—খোয়া-বালু দিয়ে রাস্তার বিপজ্জনক অংশ স্থিতিশীল করা—শুরু হয়েছে। পরে টেকসই ও পূর্ণাঙ্গ সংস্কারের জন্য পরবর্তী ধাপে বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মজমুল ইসলাম চৌধুরী। প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক জাহেদ আহমদ ফারহান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— পরিষদের সমন্বয়ক জয়নাল আবদীন, মো. আল মামুন কয়সর, মস্তফা কামাল (দুবাই প্রবাসী), বদরুল ইসলাম, শাহাবুল ইসলাম, আব্দুল জলিল মেম্বার, নিজাম ওয়াজেদ, মাওলানা সেবুল আহমদ, রুহুল আমীন, হাফিজ মুস্তাক আহমদ, আবু সায়িদ মো. আশিক, আমজাদ হোসেন, আলী হোসেন, দেলোয়ার হোসেন পাশা, মাওলানা আব্দুল গণি,  জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানি চৌধুরী জাবেদ, হারুনুর রশীদ, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা ছাইদুল ইসলাম, ইফতেখার আহমদ রাশেদ প্রমুখ।

তাঁদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “শেওলা–জকিগঞ্জ সড়কটি জকিগঞ্জবাসীর প্রাণের দাবি। সরকারি সহযোগিতা না থাকলেও জনসাধারণ ও প্রবাসীদের অংশগ্রহণে এই উদ্যোগ জনকল্যাণের উজ্জ্বল দৃষ্টান্ত।”

সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করে সড়কটি আবারও নির্বিঘ্ন চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।

উদ্বোধনী আয়োজনে জকিগঞ্জ–বীরশ্রী এলাকার বহু সামাজিক সংগঠন সংহতি জানিয়ে অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।