সবুজ প্রান্ত
১৫ নভেম্বর ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরশ্রীর গদাধরে শীতের সবজির বাম্পার ফলন

কুশিয়ারা চরে অপার সম্ভাবনা—সেচসংকটে ভুগছেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক


জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামে কুশিয়ারা নদীর চরজুড়ে শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক লিমন তালুকদারের ব্যক্তিগত সবজি বাগান পরিদর্শন করে সার্বিক অগ্রগতি দেখেন।

উর্বর চরাঞ্চলে শিম, বেগুন, বরবটি, ঢেঁড়সসহ প্রায় সব ধরনের শীতকালীন সবজির সমৃদ্ধ বাগান দেখে সন্তোষ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তারা মনে করেন, সরকারি সহায়তা পেলে এ এলাকায় সবজি উৎপাদনে আরও সম্ভাবনা তৈরি হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, নির্বাহী সদস্য সাইফুর রহমান, উবেদুল্লাহ তালুকদার ও কয়েছ আহমেদ চৌধুরী।

সাংবাদিক লিমন তালুকদার বলেন, “মাটি খুবই উর্বর হওয়ায় ফলন ভালো হয়। তবে প্রতিদিন সেচ দিতে হয়। নদী থেকে পানি ওঠানো অত্যন্ত কষ্টকর।” তিনি জানান, অন্যান্য ইউনিয়নে কৃষি অফিস থেকে সেচের মেশিন দেওয়া হলেও বীরশ্রী ইউনিয়নে এখনো কোনো মেশিন বরাদ্দ হয়নি।

প্রেসক্লাব নেতৃবৃন্দ দ্রুত সেচ মেশিন বরাদ্দের জন্য উপজেলা কৃষি অফিসের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।