সবুজ প্রান্ত
১৬ নভেম্বর ২০২৫, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে লতিফিয়া ইমাম সমিতির উদ্যোগে দিনব্যাপী মাসআলা-মাসাইল প্রশিক্ষণ সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবদের নিয়ে লতিফিয়া ইমাম সমিতির উদ্যোগে দিনব্যাপী জরুরি মাসআলা-মাসাইল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ফুলতলী ছাহেব বাড়ীতে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার শতাধিক ইমাম-খতীব অংশগ্রহণ করেন।

লতিফিয়া ইমাম সমিতির সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহীদ আহমদ কামালী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন—

  • বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শায়খুল হাদীস আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী,
  • দারুল ফিকর ওয়াল ইফতা আল-ইসলামী’র চেয়ারম্যান মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী,
  • বরেণ্য আলেম মাওলানা শিহাব উদ্দীন চৌধুরী ফুলতলী,
  • বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

প্রশিক্ষণে সমকালীন ফিকহি জটিলতা, ইমামদের দায়িত্বশীলতা, মসজিদ ব্যবস্থাপনা, জরুরি মাসআলা-মাসাইলের সঠিক দিকনির্দেশনা এবং সামাজিক-ধর্মীয় বিভিন্ন সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে। অংশগ্রহণকারী ইমাম-খতীবরা এই প্রশিক্ষণকে যথাযথ সময়ে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন।

দিনব্যাপী এই কর্মশালাটি জকিগঞ্জে ধর্মীয় নেতৃত্বের মানোন্নয়ন এবং মসজিদভিত্তিক সেবামূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে বলে আয়োজকদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।