মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আজকের বাজারে স্বর্ণের দাম কত – ২১ নভেম্বর ২০২৫


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
২০ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে দাম বাড়ানোর পর শুক্রবার থেকে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৫৩ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের আউন্সপ্রতি মূল্য নিম্নমুখী হওয়ায় এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের পতন হওয়ায় স্বর্ণের মূল্য পুনরায় সমন্বয় করা হয়েছে। প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সিদ্ধান্তটি অনুমোদন হয়।

‎আজকের বাজারে স্বর্ণের দাম ( ভরি প্রতি)

ক্যারেট                             দাম (ভরি)
২২ ক্যারেট                           ২,০৮,১৬৭ টাকা 
২১ ক্যারেট            ১,৯৮,৬৯৬ টাকা 
১৮ ক্যারেট১,৭০,৩১৮ টাকা
সনাতন পদ্ধতি১,৪১,৬৪৮ টাকা
‎
এর আগের দিনে বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি ছিল ২,০৯,৫২০ টাকা, ২১ ক্যারেট ২,০৩,০০০ টাকা, ১৮ ক্যারেট ১,৭১,৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১,৪২,৫৯২ টাকা।
গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক স্বর্ণবাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম কখনো রেকর্ড উচ্চতায় উঠছে, আবার দ্রুত কমে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের স্বর্ণ বাজারেও। চলতি মাসেই একাধিকবার দাম বাড়ানো–কমানো হয়েছে।
বাজুসের নিয়ম অনুযায়ী, ঘোষিত ভরিতে স্বর্ণের দামের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

‎