সবুজ প্রান্ত
১ নভেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে প্রবাসীর জমি দখলে বাধা দেওয়ায় ছুরিকাঘাত

শাহ্ মাশুক নাঈম,


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এক সৌদি প্রবাসীর জমি দখলে বাধা দেওয়ায় প্রতিবেশীর হাতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরই আহত সৌদি প্রবাসী ইব্রাহিম খলিল (৩৫) দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের প্রতিবেশী মোহাম্মদ আলী (ওরফে মইদর আলী)-এর পুত্ররা—মোঃ আবুল কাশেম (৫০), মোঃ খুর্শেদ আলম (৪০), মোঃ আবুল হাসেম (২২) ও তার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (৪০)—দীর্ঘদিন ধরে ইব্রাহিম খলিলের বসতভিটের জমি দখলের চেষ্টা করছিল। শনিবার তারা ধারালো দা, লোহার রড ও লাঠিসাঠা নিয়ে খলিলের বাড়ির দক্ষিণ সীমানায় প্রবেশ করে।

ইব্রাহিম খলিল প্রতিবাদ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালি দিতে শুরু করে এবং লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় আবুল হাসেম তার হাতে থাকা ছুরি দিয়ে খলিলকে বুকে আঘাত করে গুরুতর জখম করে।

খলিলের ছোট ভাই বেলায়েত হোসেন (ওরফে বিল্লাল) আহতকে রক্ষা করতে এগিয়ে আসলে, তাকে ও লাঠি দিয়ে মারপিট করে জখম করা হয়। আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।