সবুজ প্রান্ত
২ নভেম্বর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে তাহিরপুরে জনসমাবেশ

মুরাদ মিয়া, তাহিরপুর


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।

তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হলে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, কথা বলার অধিকার ফিরে পাবে এবং রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে নিশ্চিত হবে।”

শনিবার (১ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কামরুল বলেন, “বিএনপি সব সময় দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করেছে। বন্যা ও দুর্যোগের সময় বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে ছিল সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের হাতে বন্দি। বাকস্বাধীনতা ও ভোটাধিকার হারানো অবস্থায় উন্নয়নের নামে সুনামগঞ্জ-১ আসনে হয়েছে কেবল লুটপাট। এবার সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে কৃষকসহ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাট উন্নয়নে ভূমিকা রাখব। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষে এক হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।

যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা বাবরুল হাসান বাবলু ও সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম।
অনুষ্ঠানে যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।