সবুজ প্রান্ত
৩ নভেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে প্রবাসী পরিবারে নিরাপত্তাহীনতা: নারী-শিশুরা আতঙ্কে, প্রশাসনের দৃষ্টি কামনা

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ


সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের প্রবাসী সোহেল আহমদের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছে।

একদিকে মামলা চলমান, অন্যদিকে লাগাতার হুমকি-ভয়ভীতি ও অপপ্রচার—সব মিলিয়ে পরিবারটি আজ দিশেহারা।

সোমবার (৩ নভেম্বর) জকিগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী, মা ও স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে তাদের ভয়ের কথা তুলে ধরেন।
তারা অভিযোগ করেন, “প্রতিদিন নতুন হুমকি আসে। নারী-শিশুরাও এখন ঘর থেকে বের হতে ভয় পায়।”
পরিবারের সদস্য তোফায়েল আহমদ জানান, গত ২৪ সেপ্টেম্বর রাতে শরিফগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। পরে আনন্দপুর গ্রামের হারু মিয়ার বাড়ির পাশে ধানের মাঠে ফেলে যায়। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এই ঘটনার পর ১১ অক্টোবর তোফায়েল আহমদ বাদী হয়ে ৯ জনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা করেন (মামলা নং–৪/২০২৫)। তবে অভিযোগ রয়েছে, আসামিরা জামিনে বের হয়ে এসে নিয়মিতভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে।

সর্বশেষ গত ৩১ অক্টোবর রাতে মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী ওই পরিবারের বাড়িতে প্রবেশ করে তোফায়েল ও তার চাচাতো ভাই আহমদ আলীর নাম ধরে ডাকতে থাকে। ঘরে না থাকায় তারা দরজা ভাঙার চেষ্টা করে এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যায়— সময়ের মধ্যে আপোষ না হলে পরিবারের একজনকে হত্যা করা হবে।”

সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী নাজিরা আক্তার বলেন, “আমি ও আমার মেয়ে এখন ভয়ে রাতে ঘুমাতে পারি না। জানি না, কোন দিন কী হয়ে যাবে!”

প্রবাসীর মা রুসনা বেগমের চোখে পানি, তিনি বলেন, “নাতি-নাতনিরা এখন স্কুল-মাদ্রাসায় যেতে চায় না। আমরা দিনরাত ভয়ে থাকি।”

পরিবারটি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে— সত্য তুলে ধরে তাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১০

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১১

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১২

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৪

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৫

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৬

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

১৭

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

১৮

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

১৯

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।