সবুজ প্রান্ত
১ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপহরণের তিন সপ্তাহ পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেলে উপজেলার খেজুরিছড়া রানার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সোনালী তাঁতী (১৬) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। তিনি শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের খেজুরিছড়া গ্রামের পুরুষোত্তম তাঁতীর মেয়ে।

ওইদিন বিকেলে ফুসকুড়ি চা-বাগান এলাকার বিমানঘাটির সামনে পৌঁছালে আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের সামছু মিয়ার ছেলে শাকির মিয়া (২৬) প্রলোভন দেখিয়ে সোনালী তাঁতীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। শনিবার (১ নভেম্বর) রাতে এসআই (নিরস্ত্র) শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার বনগাঁও গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি শাকির মিয়াকে আটক করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৭/৩০ ধারায় মামলা (নং-২, তারিখ- ০১ নভেম্বর ২০২৫) দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “আটককৃত শাকির মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।